শুরুটা বেশ পুরানো ,
মধ্যপ্রাচ্চিয় মাতৃ জঠরে তোমার বিকাশ তখন পূর্ণমাত্রায়..
সময় গড়িয়েছে;
একটা সুন্দর ভাষার জন্মদাত্রী হিসাবে
আত্মপ্রকাশ করেছো নিজ অঙ্গীকে।
আপন করেছো হাজারো সন্তানকে অনন্য মাতৃস্নেহে,
সেই প্রথম "মা" ডাক থেকে শুরু করে
মৃত্যুশয্যার শেষ বুলি অবধি
আঁকড়ে ধরেছো একগুচ্ছ স্মৃতি।
আধুনিকতা তোমার অঙ্গে অঙ্গে
আরও একবার ধন্যবাদ
প্রেম,বেদনা বিরহে অনুভব প্রকাশের সম্বল হওয়ার জন্য।
হায়! ছায়াবৃতা;
জীবনের অন্তিম লগ্নে আজ তুমি অবহেলিত!
তোমার নাকি প্রয়োজন ফুরিয়েছে!
জীবিকা নির্বাহের জন্য নাকি সাগরপাড়ের ভাষা আজ অবধারিত
তাই এত অবহেলা !?!
আর সেই সৃষ্টি গুলো
আজ কি শুধুই ইতিহাস?
না আধুনিকতা ফুরোয়নি
বাংলা ভাষাটাও ঠিক করে বলতে পারা আধুনিকতা...
এ সাহিত্য অমর.....
যতদিন এই শহর থাকবে ততদিন এ ভাষাও শহরের অলিতে - গলিতে মেখে এ শহর কে
এক অবিস্মরণীয় ইতিহাসের মশাল করে রাখবে...
বেঁচে থাকুক এ ভালোবাসা আজীবন,
এ শহর এ ভাষা সাক্ষী থাকুক এই ছোট্ট জীবনের মশাল হয়ে।।

Follow us on :
Facebook page :
Instagram :
Twitter :